এক শতক জায়গা নিয়ে গন্ডগোলের জেরে এক গৃহবধূর আঙুল কাটার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে| ঘটনাটি ঘটেছে গাজোল থানার আলমপুর ধ্যামধামা গ্রামে| ঘটনায় কাকিমাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাইপো| ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর জখম অহেলা দেবী| অন্যদিকে লোহার রডের আঘাতে জখম হন শ্রীদামও|বর্তমানে আক্রান্ত গৃহবধূ অহেলা সরকার ও ভাইপো শ্রীদাম সরকার চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে|
অভিযোগ প্রতিবেশী ভাগবৎ সরকার বাড়ি তৈরি করার সময় অহেলা দেবীর এক শতক জায়গা দখল করে| তখনই বাধা দিতে গেলে ছেলে বৌকে সঙ্গে নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে ভাগবৎ সরকারের বিরুদ্ধে| ভাগবৎ সহ তিনজনের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ের করলে তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ| ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ|